ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় ছিল না আওয়ামী লীগের কেউ

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৫:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • ৭৯১ বার পঠিত

সেনাসদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান নিজেই।

সোমবার বিকাল পৌনে ৪টায় জাতির উদ্দেশে ভাষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না।’

বিকাল ৩টায় সেনাসদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার দুপুর থেকে সেনাসদর দপ্তরে এই বৈঠকের প্রক্রিয়া শুরু হয়।

বৈঠকে ডাক পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সামাজিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

দুপুর ২টা ৪৩ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সূত্র ঢাকা টাইমসকে জানায়, দলের আমির চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে নেওয়ার সেনাপ্রধানের আমন্ত্রণ নিয়ে গাড়ি এসেছে পল্টনের দলীয় কার্যালয়ে।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, গণতন্ত্র মঞ্চের জোনায়েদ সাকি প্রমুখ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় ছিল না আওয়ামী লীগের কেউ

আপডেট সময় ০৫:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪