ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

জুলাই শহীদদের স্মরণে বোয়ালখালী কলেজ ক্যাম্পাসের  দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

চট্টগ্রামের বোয়ালখালীতে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ক্যাম্পাসের দেয়ালে ‘জুলাই শহীদদের’ স্মরণ করে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই চিত্রাঙ্কনের কাজ।

জুলাই পূণজাগরণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ আয়োজনে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। দেয়ালে তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তোলে শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনচেতা চেতনার নানা প্রতীক ও বার্তা।

গ্রাফিতিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণ করতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, তাঁদের গল্প-তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্ম জানুক ও স্মরণ করুক।’
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—আজিজুল হামিদ,সালমান, মো. আসিফ, জুবায়েদ, ফয়সাল, সাকিব, জান্নাতুন নাঈমা নিফা, মেহরাজ আফরুজ, আবির ও প্রথম বর্ষের জিহান।

গ্রাফিতি কর্মসূচি ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন ও সহকারী অধ্যাপক শাহেদা বেগম।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে করা এই গ্রাফিতি সাধারণ মানুষের মনে তাঁদের বীরত্ব গেঁথে দিতে সহায়ক হবে।’তিনি আরও বলেন, ‘এই শিল্পচর্চা শুধু দেয়াল রাঙায় না, ইতিহাসকে জীবন্ত করে তোলে।’

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

জুলাই শহীদদের স্মরণে বোয়ালখালী কলেজ ক্যাম্পাসের  দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

আপডেট সময় ১১:০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫