ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ই-পেপার দেখুন

সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১২:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫৬৫ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধি➤৭ জুন রবিবার সন্ধ্যায়  সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রমজান আলী রুবেল খানকে পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী পাহাড়তলি থানার অলংকার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রুবেল খান সীতাকুন্ড থানার কদম রসুল এলাকার কেশবপুর গ্রামের জহুরুল আলম মেম্বার এর ছেলে। তিনি সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।

সূত্রে জানা যায়, রুবেল খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি নগরের পাহাড়তলী থানায়, মামলা নং ০৯, ২৩ নভেম্বর ২০২৬ এর এজাহারে ১৪৮ নং আসামী হিসেবে উল্লেখ রয়েছে।

এছাড়া, রুবেল খান পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে ভূমি দখল, শিপাইয়ার্ডের লোহার ব্যবসায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই গ্রেফতারের ঘটনায় সীতাকুন্ড ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি টেকসই রাখতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার

সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার

আপডেট সময় ১২:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬