

নিজেস্ব প্রতিনিধি➤৭ জুন রবিবার সন্ধ্যায় সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রমজান আলী রুবেল খানকে পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী পাহাড়তলি থানার অলংকার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রুবেল খান সীতাকুন্ড থানার কদম রসুল এলাকার কেশবপুর গ্রামের জহুরুল আলম মেম্বার এর ছেলে। তিনি সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
সূত্রে জানা যায়, রুবেল খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি নগরের পাহাড়তলী থানায়, মামলা নং ০৯, ২৩ নভেম্বর ২০২৬ এর এজাহারে ১৪৮ নং আসামী হিসেবে উল্লেখ রয়েছে।
এছাড়া, রুবেল খান পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে ভূমি দখল, শিপাইয়ার্ডের লোহার ব্যবসায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই গ্রেফতারের ঘটনায় সীতাকুন্ড ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি টেকসই রাখতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2026 আজকের সংবাদ. All rights reserved.