ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ১০৬৭ বার পঠিত

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত আবু সাঈদের বাড়ি রংপুরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তিনি।এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার করে রংপুর আসেন প্রধান উপদেষ্টা।

নিহত আবু সাঈদের বাড়িতে পৌঁছে ড. ইউনূস তার কবর জিয়ারত করেন। মোনাজাতে ওই আন্দোলন চলাকালে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন কোটা আন্দোলনের সমন্বয়কদের কয়েকজন।  কবর জিয়ারত শেষে প্রধান উপদেষ্টা আবু সাঈদের ঘরে যান। সেখানে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরে ড. মুহাম্মদ ইউনুস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যাবেন। আবু সাঈদ যেখানে গুলিবিদ্ধ হন সেই জায়গাটিও পরিদর্শন করবেন তিনি।আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেরোবির সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

আপডেট সময় ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪