ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

চট্টগ্রামে বস্তিতে আগুন, বিভিন্ন মালিকের ৩৩টি কক্ষ পুড়ে গেছে।

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১২:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১০০৮ বার পঠিত

নগরীর পশ্চিম মাদারবাড়ি ডিটি রোড এসআরবি রেল গেইটের বস্তিতে শনিবার ভোররাতের  এ আগুনে কোন হতাহত না থাকলেও হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার  বলেন, এসআরবি রেল গেইটের বস্তিতে ভোর ৪টা ২০ মিনিটে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে ওই বস্তির বিভিন্ন মালিকের ৩৩টি কক্ষ পুড়ে গেছে।

ওই বস্তিতে কয়েকটি সারিতে এক কক্ষ বিশিষ্ট ঘরে নিম্ন আয়ের বিভিন্ন লোকজন বসবাস করতেন।

সদরঘাট থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আগুনে কেউ হতাহত না হলেও হৃদরোগে আক্রান্ত হয়ে আবদুল জলিল (৫৪) নামে এক ব্যক্তি মারা গেছেন।

তিনি বলেন, “ওই ব্যক্তি আগেই দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগুনের ঘটনার পর তিনি পুনরায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামে বস্তিতে আগুন, বিভিন্ন মালিকের ৩৩টি কক্ষ পুড়ে গেছে।

আপডেট সময় ১২:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১