ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিবকে বদলি, আসছেন সামছু উদ্দিন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১১:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৬৬০ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে বদলি করা হয়েছে। তাঁর প্রেষণে নিয়োগ প্রত্যাহার করে তাকে সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে। আর বোর্ডের নতুন সচিব হিসেবে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে।

এর আগে, ছেলের ফল জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত অধ্যাপক নারায়ন চন্দ্র নাথকে সরিয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এনে বোর্ড সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক আমিরুল মোস্তফাকে। দায়িত্ব পালনের ৬ মাসের মাথায় এ কর্মকর্তাকে বদলি করা হলো।

এদিকে, চট্টগ্রাম ছাড়াও ঢাকা, কুমিল্লা, বরিশাল, যশোর, রাজশাহী এবং দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিবদের বদলি করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিবকে বদলি, আসছেন সামছু উদ্দিন

আপডেট সময় ১১:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫