ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

ব্যটারিচালিত রিকশার লাইসেন্স জালিয়াতির দায়ে এক ব্যক্তি আটক

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • ৯২৩ বার পঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত মোটা চাকার রিকশার লাইসেন্স ও নিবন্ধনকার্ড জালিয়াতির দায়ে আজ দুপুরে ছোটবাজার এলাকা থেকে সুমন ঘোষ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক এবং পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করে মসিকের ভ্রাম্যমাণ আদালত।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার অন্যতম মিশুক, অটোবাইককে তারিখভিত্তিক রঙ পৃথককরণসহ ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড ও নাম্বার প্লেট প্রদান। আটককৃত ব্যক্তি এই রেজিস্ট্রেশন কার্ড এবং নাম্বার প্লেট জালিয়াতি করে বিক্রি করছিল। তাকে আটক করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এ বিষয়ে তৎপর রয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

ব্যটারিচালিত রিকশার লাইসেন্স জালিয়াতির দায়ে এক ব্যক্তি আটক

আপডেট সময় ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩