ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও দেশের উন্নয়নে ভূমিকা রাখতেনঃ মসিক মেয়র 

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৯৪৫ বার পঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, শেখ রাসেল পরিণত হয়ে বেড়ে ওঠার আগেই চরম নির্মমতার স্বীকার হয়েছেন।  বঙ্গবন্ধুর উত্তরসূরী শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও নিজেকে দেশের উন্নয়নে এবং দেশের সেবায় নিবেদন করতেন। ঘাতকেরা সে সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছে।
আজ মঙ্গলবার বেলা ০২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ এর উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন মেয়র।
মেয়র আরও বলেন, জাতির পিতা আমাদের পরিচয় দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। জাতির পিতার কন্যা আমাদের উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা এনে দিয়েছেন, বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করেছেন। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তব করেছেন।আমরা জাতির পিতা ও তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ।
এ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সামীমা আক্তার প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান ও দীপায়ন দাস শুভ সহ মসিকের বিভাগ ও শাখা প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে সার্কিট হাউজ মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এ উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়া, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার ব্যবস্থা ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও দেশের উন্নয়নে ভূমিকা রাখতেনঃ মসিক মেয়র 

আপডেট সময় ০৭:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২