ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

এবার পরিবহন সংশ্লিষ্টদের কোভিড ১৯ টিকাদানে মসিকের বিশেষ ক্যাম্পেইন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ১২৫০ বার পঠিত
কুলি, মজুর, ক্ষুদে ব্যবসায়ী সহ বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে কোভিড ১৯ টিকা দিতে বাজারে ক্যাম্পেইন সম্পন্নের পর বাসচালক, শ্রমিক সহ পরিবহন সংশ্লিষ্টদের টিকাদানে বিশেষ ক্যাম্পেইন চালাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পাটগুদাম আন্তঃজেলা বাসস্ট্যান্ডে চলছে এ ক্যাম্পেইন। আজ মঙ্গলবার মাসকান্দায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 
ক্যাম্পেইন প্রসঙ্গে মেয়র বলেন, কোভিড ১৯ প্রতিরোধে টিকার কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী টিকা প্রদানের মাধ্যমে মানুষের সুরক্ষার যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করেছি আমরা।
তিনি আরও বলেন, টিকা নেওয়াকে আরও নিশ্চিত করতে টিকা কার্যক্রমকে মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাজারগুলোতে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে স্পটেই টিকা প্রদান করা হয়েছে। একইভাবে এখন বাসস্ট্যান্ডগুলোতে টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। সকল নাগরিককে সুরক্ষা প্রদানই আমাদের লক্ষ্য। আগামীতে শহরের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ কার্যক্রম পৌঁছানোর পরিকল্পনা আমাদের রয়েছে।
ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন উদ্বোধনের পর মাসকান্দা বাসস্ট্যান্ডে উপস্থিত জনতার মাঝে মাস্ক বিতরণ করেন মেয়র।
ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

এবার পরিবহন সংশ্লিষ্টদের কোভিড ১৯ টিকাদানে মসিকের বিশেষ ক্যাম্পেইন

আপডেট সময় ০৭:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২