ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়ায় যুবকদের উদ্যোগে চুরি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ মে) রাত ৯টায় পোপাদিয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সৈয়দ জলিল উল্লাহ চৌধুরীর বাড়ি ও গনি বলীর বাড়ির যুবকদের আয়োজনে অনুষ্ঠিত সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন এস এম নুরুল আকতার, শেখ ইসকান্দর মির্জা, ফজলুল হক, এস এম নওশাদ হুদা সুজন, মো. মিন্টু ও শাহাদাৎ হোসেন জিসান।

সভায় বক্তারা বলেন, চুরি ও মাদকের অপতৎপরতা রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকার নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১১টার পর বহিরাগত ব্যক্তিদের এলাকায় প্রবেশ ও অপ্রয়োজনীয় চলাচল নিরুৎসাহিত করা হবে। এছাড়া সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা

আপডেট সময় ০১:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬