ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন

প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, জন্মের পর থেকে একজন শিশুকে যেসব প্রতিষেধক টিকা দেওয়া হয়, সেগুলো মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই দেন। কিন্তু গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল এ কাজের স্বীকৃতি এখনো মেলেনি। দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা, উপযুক্ত বেতন কাঠামোসহ ন্যায্য দাবিগুলো বারবার উত্থাপন করলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. আনোয়ার হোসেন, সুমন কান্তি ঘোষ, মো. দিদারুল আলম, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আক্তার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা, প্রান্ত পারিয়েলসহ আরও অনেকে।

বক্তারা জানান, প্রস্তাবিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) অন্তর্ভুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করা।

তারা বলেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর মধ্যে এক বিশাল অংশ চরম বেতন বৈষম্যের শিকার। অথচ স্বাস্থ্য খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখছে এই তৃণমূল স্বাস্থ্যকর্মীরাই।

স্বাস্থ্য সহকারীরা জানান, আগেই কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে। এরপরও যদি দাবি মানা না হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন

আপডেট সময় ০২:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫