ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোয়ালখালী কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
শিক্ষক শুভাশিস নাথের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত।
প্রধান অতিথি বলেন, খেলাধুলা কেবল শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা গড়ে তোলে। সংস্কৃতি ও সাহিত্য শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানসিক স্বাস্থ্য আরও সমৃদ্ধ হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, মো. আলম, প্রকাশ কুমার ঘোষ ও ছাত্রী দিঘী চৌধুরী।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সৃষ্টি চৌধুরী, অপর্ণা বিশ্বাস, নাফিজা সুলতানা, হৈমন্তী দেবী ও অনন্যা চৌধুরী।
শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬