ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

নানা উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে মসিক

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ১০৭৪ বার পঠিত
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং নানা কার্যক্রমের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে আজ সকাল ৭ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে এবং সকাল ৭ টা ৩০ মিনিটে জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সচিব রাজীব কুমার সরকার, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
এছাড়া আজ বেলা ১১ টায় জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে দিবস উপলক্ষে ৭ মার্চের ভাষণ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত টাউন হল বঙ্গবন্ধু গ্যালারিতে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিদর্শন করেন। গ্যালারি ৭ ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রচার করা হয়।
ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে এক বার্তায় মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দেশের এক চরম সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অনবদ্য এ  ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলো থেকেও শ্রেষ্ঠ এবং তাৎপর্যপূর্ণ। এ ভাষণেই ছিল স্বাধীনতার ঘোষণা, মুক্তির রূপরেখা। 
মেয়র আরও বলেন, আমরা যদি উন্নয়নকে ভালোবাসি, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই, তবে বঙ্গবন্ধুকে বেশি বেশি চর্চা করতে হবে। বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দিতে অতীতের মত আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

নানা উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে মসিক

আপডেট সময় ০৬:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২