ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

সৌদির আকাশে শাওয়ালের চাঁদ, ঈদ শুক্রবার

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ১৪৪৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক ::  সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।

 তাদের এক প্রতিবেদনে চাঁদ দেখা তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র রমজান মাসের শেষ দিন। শুক্রবার ধর্মপ্রাণ মুসলিম ঈদুল ফিতর পালন করবেন।

সৌদি আরবের তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় বলেও জানা আরব নিউজ ও গাল্ফ নিউজ। সৌদি সুপ্রিম কোর্ট এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শুক্রবারকে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ঈদুল ফিতরের ছুটি ২১ এপ্রিল থেকে শুরু হবে। ছুটি থাকবে চারদিন। আগামী ২৫ এপ্রিল থেকে নিয়মিত কাজের সময়সূচি শুরু হবে।

এর আগে ওমান আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের ঘোষণা দেয়। পাশাপাশি শাওয়াল মাসের চাঁদ দেখা না দেওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়া আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে। দেশটির ‘দ্য কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ একই ঘোষণা দিয়ে বলেন, মালয়েশিয়ার মুসলিমরা আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

সিএনএন ইন্দোনেশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় ১৪৪৪ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে ইন্দোনেশিয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার ব্রুনাইয়ের দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে শনিবার অর্থাৎ ২২ এপ্রিল ঈদুল ফিতর পালন করবে দেশটি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। তার আগে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানায় খালি চোখে বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

যুক্তরাজ্যের এইচ এম নটিক্যাল অ্যালমানাক দপ্তর জানিয়েছে, বিশ্বের যেসব দেশে গত ২৩ মার্চ রোজা শুরু হয়েছে, সেসব দেশের মানুষরা বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ৪টা ১৩ মিনিট থেকে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। তবে তা নির্দিষ্ট পরিস্থিতিতে কেবল উত্তর আমেরিকার আকাশ থেকে এদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

সৌদির আকাশে শাওয়ালের চাঁদ, ঈদ শুক্রবার

আপডেট সময় ১০:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩