ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

শিখ মন্দিরে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ জুন) সকালে এ বিস্ফোরণের সময় মন্দিরের ভেতরে ৩০ জনের মতো মানুষ ছিলেন। তবে বিস্ফোরণের পর তালেবান সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না বলে জানিয়েছেন মন্দিরের কর্মকর্তা গোরনাম সিং।

তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা একটি গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। তবে তারা লক্ষ্যস্থানে পৌঁছানোর আগেই সেগুলো বিস্ফোরিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজের ভিডিও ফুটেজে মন্দিরের এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এই মন্দিরটি কাবুলের শেষ শিখ মন্দির বলে জানিয়েছে বিবিসি।

মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে শিখ সম্প্রদায়ের অল্প কিছু লোকজন বাস করেন। গত বছর তালেবান ক্ষমতায় আসার সময় সেখানে তিনশ’টির মতো শিখ পরিবারের বসতি ছিল। তালেবান ক্ষমতায় আসার পর থেকে বহু শিখ পরিবার আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেছেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

শিখ মন্দিরে বোমা হামলা

আপডেট সময় ০৩:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২