ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

মাঝরাতে আন্দরকিল্লা জ্বলছে ভয়াল আগুনে, মৃত্যু একজনের

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৮৪ বার পঠিত

চট্টগ্রাম প্রতিবেদক:- চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সামনে একটি ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে যাচ্ছে

অগ্নিকাণ্ডের ঘটনায় রাত ১টা পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও নিহতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থল ঘুরে জানা গেছে, আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি লেদ কারখানায় রাখা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হওয়ার পরপরই সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে মাতৃসদন হাসপাতালের রোগীরা বাইরে চলে আসার চেষ্টা করে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ গেইটে তালা লাগিয়ে তাদের বের হতে না দিলে রোগী ও তাদের স্বজনরা চিৎকার করতে থাকেন। অনেককে কান্না করতেও দেখা যায়।

হাসপাতালে আটকেপড়া কয়েকজন বলেন, ‘হাসপাতালের একদম পাশে আগুন লাগলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বের হতে দিচ্ছে না। ক্যামিকেল কারখানায় আগুন লাগার কারণে যে কোনো মুহূর্তে আগুন হাসপাতালে চলে আসতে পারে।

এক রোগীর স্বজন বলেন, ‘এখানে অনেক মুমূর্ষু রোগী রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে কেউ বের হতে পারবে না।’

অপর একজন বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ গেইট তালাবদ্ধ করে দিছে কেউ যেন বের হতে না পারে। তারা কেন আমাদের বের হতে দিচ্ছে না জানি না। রোগী ও স্বজনদের কিছু হলে এর দায়ভার কে নেবে? তারা আমাদের নিরাপদ স্থানে যেতে দিচ্ছে না।’

এদিকে বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন লাগার সাথে সাথে তিনটি ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

মাঝরাতে আন্দরকিল্লা জ্বলছে ভয়াল আগুনে, মৃত্যু একজনের

আপডেট সময় ১০:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩