ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে ২০ তম দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী(দঃ) সম্পন্ন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৫:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৭১৫ বার পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে রহমাতুল্লিল আ’লামীন এর শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর উপলক্ষে ২০ তম দুই দিনব্যাপী পবিত্র খতমে সহিহ বুখারী শরীফ, ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার(৯ জানুয়ারী) সারোয়াতলী উত্তর কঞ্জুরী কালাইয়ার হাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগীর সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মো. আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ফকিহ মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দীন, মাওলানা আহমদ উল্লাহ ফোরকান খান, মাওলানা নুরুল ইসলাম রহিমী, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন,দপ্তর সম্পাদক ওহিদুল আলম ওয়াহিদ সহ সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মানবতার কাজে এগিয়ে আসলে দেশ সমাজ থেকে দারিদ্রতা সহ সব ধরনের অশান্তি দূর হবে। এভাবে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রা.) সংগঠন মত বিভিন্ন সংগঠন যদি বোয়ালখালী সহ সারাদেশে মানবতার কাজে এগিয়ে আসে তাহলে দেশ উন্নতির শিকড়ে আরহণ করবে।

এছাড়া সংগঠনটির উদ্যোগে  বিনামূল্যে ইসলামিক কিতাবাদী বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

বোয়ালখালীতে ২০ তম দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী(দঃ) সম্পন্ন

আপডেট সময় ০৫:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫