ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে স্কাউটস সদস্যদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ৭৬৩ বার পঠিত

বোয়ালখালী প্রতিনিধি : দেশে চলমান পরিস্থিতিতে  চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ  ও পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছেন স্কাউটস এর সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) সকালে রোভার স্কাউটস গার্ল ইন স্কাউট উপজেলার  বিভিন্ন স্থানে ট্রাফিক সমস্যা নিরসনে এবং পরিচ্ছন্ন কাজে অংশ  নেন তারা।

স্থানীয় সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন বলেন, বোয়ালখালীতে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ও ঘাঁসফুল মুক্ত স্কাউটস এর রোভার  এবং গার্ল ইন রোভার এর ২৮ জন সদস্য তিনটি ইউনিটে বিভক্ত হয়ে কাজ করছেন।

উপজেলার গোমদন্ডী ফুলতল, পৌর সদর ও বুড়িপুকুর পাড় যেখানে যানজট, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা। এসময় যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের।

এছাড়া আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করছেন এবং  যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা।
মো. আকবর হোসেন নামের এক পথচারী বলেন, সকাল থেকে সুসজ্জিত পোশাক পড়ে রাস্তায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছেন ২০/২৫ জন ছাত্র। তাদের কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি।

যত্রতত্র পার্কিং ও এলোপাতাড়ি যাত্রী উঠানামায় আমাদেরকে নিষেধ করেন এবং জনসাধারণের চলাচলে বিঘ্নিত না হয় মতো  সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন সি এন জি চালক সজল বড়ুয়া, মো. হারুন, রুবেলসহ অনেকেই। এ কার্যক্রম দেখে নাস্তা পানি দিয়ে  তাদেরকে অনেকেই সহযোগিতা করতে দেখা গেছে।

স্কাউটস সদস্যরা জানান, দেশের প্রতি কর্তব্য পালন করা স্কাউট সদস্যদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ রোভার স্কাউটস জেলা  রোভার, রোভার  প্রোগ্রামের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। দেশের এ পরিস্থিতিতে স্কাউটসরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।

আগামীকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে  ৫ টি ইউনিট দুই শিফট এ সেবা প্রদানে নিয়োজিত থাকবেন বলে জানান সমন্বয়কারী মো সাজ্জাদ হোসেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

বোয়ালখালীতে স্কাউটস সদস্যদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৯:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪