ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

বান্দরবানে কুকি-চিন সন্ত্রাসীদের বোমায় সেনা সদস্য নিহত

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • ৮৫১ বার পঠিত

জেলা প্রতিনিধি,বান্দরবন:: বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণে গিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে সেনাসদস্য মোন্নাফ হোসেন রাজু (২১) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) আনুমানিক দুপুর দেড়টার দিকে বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় এই ঘটনা ঘটে।

সেনাবাহিনীর টহল দল ছিলোপি পাড়া টিওবি (ট্যাম্পোরারি অপারেটিং বেস) হতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাওয়ার পথে ক্যাম্প হতে আনুমানিক ৪০০ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হয়। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু এবং সৈনিক মো. রেজাউল (২৪) শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় সৈনিক মোন্নাফ হোসেন রাজু মারা যান।

নিহত সেনাসদস্যের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত কার্যক্রমের পাশাপাশি পাহাড়ী জনগোষ্ঠীদের মানবিক সহযোগিতা প্রদান করতে গিয়ে সেনাসদস্যের এই সর্বোচ্চ ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

বান্দরবানে কুকি-চিন সন্ত্রাসীদের বোমায় সেনা সদস্য নিহত

আপডেট সময় ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩