ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করার পর সরকারি ডেটাবেজে সংরক্ষিত রোহিঙ্গাদের আঙুলের ছাপের সঙ্গে মিলে যাওয়ায় ধরা পড়েছেন এক তরুণী। সোমবার চট্টগ্রাম নগরীর মনসুরাবাদে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এ ঘটনা ঘটে।

আটক জোবায়দা খানম (১৯) সীতাকুণ্ড উপজেলার সলিমপুর জাফরাবাদ গ্রামের ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের আবেদন করেছিলেন বলে জানিয়েছেন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হক।

জোবায়দা আবেদন করার সময় তার জন্ম নিববন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করেন। জোবায়দা খানমের প্রদর্শিত জন্মনিবন্ধন সনদের নং- ২০০২১৩১ ৪৫১১১১ ৮২৮৬ ও জাতীয় পরিচয়পত্র নং- ৫৫৫৮২৬৯৪৭৭।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হক বলেন, ওই নারী জুবাইরা বিবি, পিতা মোস্তাক আহমেদ নামে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত হন। সেসময় তার বয়স ছিল ১৫ বছর।

তিনি বলেন, পাসপোর্টের আবেদনে এখন নতুন করে আঙুলের ছাপ নেওয়ার একটি প্রক্রিয়া যুক্ত হয়েছে। সে প্রক্রিয়ায় জোবায়দা আঙ্গুলের ছাপ দেওয়ার পর সেটি তথ্য ভাণ্ডারে সংরক্ষিত রোহিঙ্গাদের সাথে মিলে যায়। পরে জিজ্ঞাসাবাদে জোবায়দা নিজেকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করেন। পরে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

আপডেট সময় ১০:৪০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২