ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

নৌকার জয় দুই উপজেলায়

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৩:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • ৯০৬ বার পঠিত

চট্টগ্রাম: নাজিরহাট পৌরসভা নির্বাচন ও বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বে থাকা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।

নাজিরহাট পৌরসভা সভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী একে জাহেদ চৌধুরী ১০ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৪৮ হাজার ৩৩৮ ভোটারের বিপরীতে ২৬ হাজার ২৯৯ জন ভোট প্রদান করেছেন।

যা শতাংশের হিসেবে ৫৪.৪০। এছাড়া বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজা ৩০ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এ

নির্বাচনে ২ লাখ ৬ হাজার ১৬৭ ভোটারের বিপরীতে ৩৪ হাজার ৪৭৮ জন ভোট প্রদান করেছেন। যা শতাংশের হিসেবে ১৬.৭২।এর আগে সকাল ৮ থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় শেষ হয় ভোট গ্রহণ।

নির্বাচনে নাজিরহাট পৌরসভায় তেমন অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও বোয়ালখালীতে ইভিএম সরঞ্জাম ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটে। উপজেলা জ্যৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট বাইরে নিয়ে যায় এক যুবলীগ নেতা। পরে এ সরঞ্জাম ফিরিয়ে দিলেও পুলিশ অভিযুক্ত যুবলীগ নেতাকে আটক করে।

সূত্র: বাংলা নিউজ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

নৌকার জয় দুই উপজেলায়

আপডেট সময় ০৩:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩