ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

চট্টগ্রামের বোয়ালখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, চালকসহ নিহত ৫

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০১:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ৮১৭ বার পঠিত

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি::চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রুতগামী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩/০৪/২০২৩) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়ামুখী দ্রুতগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়; ঘটনাস্থলেই চালকসহ চার যাত্রীর মৃত্যুর হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক  বলেন, ‘বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিল। সকালে তা বোয়ালখালী ছেড়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ওসি মো. আবদুর রাজ্জাক আরো বলেন, অটোরিকশাটিতে চালকসহ ৬ যাত্রী ছিলেন। চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।’

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। এরা হলেন- বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫) ও পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দের ছেলে বাবুল দে (৬০)।

দুর্ঘটনায় জড়িত বাস চালক জাগের হোসেনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, চালকসহ নিহত ৫

আপডেট সময় ০১:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩