ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ট্রাফিক পুলিশ

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৬৬ বার পঠিত

চট্টগ্রাম প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ট্রাফিক পুলিশের একাধিক সদস্য। পরে ঘটনায় অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন ট্রাফিক পুলিশের সদস্য কালাচান।গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার সময় চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সার্জেন্ট আসাদের নেতৃত্বে কয়েকজন ট্রাফিক পুলিশ অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা আটক করতে যান। এ সময় অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারিচালিত রিকশার চালকরা একজোট হয়ে প্রথমে আটকে বাধা এবং পরে ট্রাফিক পুলিশদের ওপর হামলা চালায়। এ খবর পেয়ে সকাল ১০টার দিকে ডিসি ট্রাফিক (উত্তর) জয়নাল আবেদীনের নির্দেশে সহকারি কমিশনার শরীফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে হামলাকারিরা পালিয়ে গেলেও ৩৭টি অবৈধ গ্রাম সিএনজি, ব্যাটারিচালিত রিকশা এবং বেশ কয়েকটি যানবাহন আটক করে নিয়ে যান। পরে অজ্ঞাত ৫০ হামলাকারির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি ট্রাফিক উত্তরের সহকারি কমিশনার শরীফুল ইসলাম। তিনি বলেন, মোহরা চান্দগাঁও এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর সময় চালকরা পুরিশের ওপর হামলা করে। পরে এ খবর পেয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭টি অবৈধ গ্রাম সিএনজিসহ যানবাহন আটক করা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ট্রাফিক পুলিশ

আপডেট সময় ০৯:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫