ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের পূর্ব খিতাপচর গ্রামের বাসিন্দা।

এছাড়া গত মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নাম্বার ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়ির আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নয়ন (৩০) এবং শাকপুরা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরার কবির আহমদ সারেং বাড়ির মো.সফিকুল ইসলাম আনাছকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫