ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৪:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫০২ বার পঠিত

বোয়ালখালী প্রতিনিধি(চট্টগ্রাম):- সোমবার, ২০ এপ্রিল, বোয়ালখালী পৌরসভার সন্দ্বীপ পাড়া গোমদণ্ডী তাজেদিয়া জয়তুন নেছা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় হাম ও রুবেলা টিকাদান (এম.আর.) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সালমা ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব তৌফিক, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগীয় কনসালটেন্ট ডাক্তারগণ।

এদিন উৎসবে ১০৮ জন শিশুকে টিকা প্রদান করা হয়। বোয়ালখালীতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ২৪৪৫৫ জন শিশুকে টিকা প্রদান করা হবে। এর জন্য ২৪০টি অস্থায়ী এবং ১টি স্থায়ী টিকাদান কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ১০ মে ২০২৬ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

উদ্বোধনী পর্বে, সচেতনতার জন্য একজন অভিভাবক হিসেবে ইউএনও জনাব মেহেদী হাসান ফারুক প্রথমে নিজের ৩ বছর ৩ মাস বয়সী সন্তানকে টিকা প্রদান করেন। এভাবে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন যা স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের শেষে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভিন্ন অস্থায়ী টিকাকেন্দ্র পরিদর্শন করেন এবং বোয়ালখালীতে এম আর ক্যাম্পেইনের কার্যক্রম সুপারভিশন করেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় ০৪:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬