ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের
ই-পেপার দেখুন

বিয়ের ট্যাক্স প্রত্যাহার, কাবিননামায় ‘কুমারী’ শব্দ থাকবে না

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৮১৮ বার পঠিত

ঢাকা: বিয়ের কাবিননামায় ‘কুমারী’ শব্দ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইন উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি, বিয়ের কাবিননামায় এখন থেকে শুধু অবিবাহিত শব্দ থাকবে। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি আইন লঙ্ঘন হবে। ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক সহায়তা নেবো।

আইন উপদেষ্টা বলেন, সারাদেশে গায়েবি মামলা বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে ২৫টি জেলায় আড়াই হাজার গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করা হবে। এছাড়া সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে ৩৩২টি মামলা চিহ্নিত করে এ সপ্তাহে ৩১২টি প্রত্যাহার করা হয়েছে।

আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এ গেজেট অনুযায়ী আপিল বিভাগ ও আটর্নি জেনারেলসহ ৬ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। দক্ষ ও যোগ্য লোকদের নিয়োগ বাছাই করার পর সাক্ষাৎকার নেবে কমিশন। নীতিমালার আলোকে যে কেউ আবেদন করতে পারবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১

বিয়ের ট্যাক্স প্রত্যাহার, কাবিননামায় ‘কুমারী’ শব্দ থাকবে না

আপডেট সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫