ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৫:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • ৭০১ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এই সরকার দেশ পরিচালনা করবে।

সোমবার বিকাল পৌনে চারটার দিকে সেনা সদরদপ্তরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করব।তিনি আরও বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে।দেশবাসীকে সংঘাতের পথে না যাওয়ার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনা হবে। আমি সব দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব।

সেনাপ্রধান জানান, দেশে এখন আর কোনো কারফিউ নেই। কোনো জরুরি অবস্থা নেই।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সেনাবাহিনীসহ সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে। বলেন, সেনাবাহিনী কোনো গুলি করেনি। পুলিশসহ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে।

সশস্ত্র বাহিনীর প্রধান জাতির উদ্দেশে বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখুন। আমি সব ধরনের দায়িত্ব নিচ্ছি…আপনাদের জান-মাল। এবং আমি কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে সব দাবি আমরা পূরণ করব। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে ভাঙচুর অরাজকতা করবেন না।

সেনাপ্রধান জানান, তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে জাতীয় পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামি দলগুলোর নেতারা ছিলেন। তবে এই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না। সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে ছিলেন অধ্যাপক আসিফ নজরুল। জামায়াতে ইসলামীর আমিরও ছিলেন বৈঠকে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

আপডেট সময় ০৫:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪