ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার(২১ জানুয়ারী) বিকেলে বোয়ালখালীর পৌর সদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম-৮ আসনের পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ দরকার। কিছুদিন আগে ছলিমপুরে র‌্যাব সদস্যকে হত্যা করা হয়েছে। যারা আমাদের নিরাপত্তা দেবেন, তাদের জীবন নিরাপদ না থাকলে তারা কীভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন—এটাই প্রশ্ন।
তিনি আরও বলেন, নির্বাচন প্রচারণা শুরু হয়েছে, তবে নির্বাচন নিরাপদ হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। ‘আমি প্রার্থী হয়ে এই আশঙ্কায় আছি’—উল্লেখ করে তিনি বলেন, যদি এবারের নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে প্রশাসন দেশের মানুষের কাছে আজীবন অপরাধী হিসেবে পরিচিত থাকবে।
সমাবেশে ইসলামী ছাত্রসেনার পৌর সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. নাঈম রেজার সঞ্চালনায় উদ্বোধন করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি স. ম. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব স. উ. ম. আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম রেজা, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান, জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক সাহেদ ও পারভেজ সিকদার।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

আপডেট সময় ০২:০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬