ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা

চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লার সমর্থনে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বোয়ালখালী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সেবাখোলা ভোটকেন্দ্র নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খান।
সভায় বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সনাতনী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাক আহমদ খান বলেন, বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বাসী। এ দেশে সনাতনী সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লা নির্বাচিত হলে বোয়ালখালীসহ চট্টগ্রাম-৮ আসনে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

বোয়ালখালীতে ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা

আপডেট সময় ১২:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫