ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার, খাতুনগঞ্জে ক্যাশবাক্স ভেঙে চুরি

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ৭৮৩ বার পঠিত

চট্টগ্রাম: ১৫ মিনিটে দোকানের ক্যাশবাক্স ভেঙে চার লাখ টাকা চুরি করেছিল মো. কাউছার (২৪)। কিন্তু শেষ রক্ষা হলো না।কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে চোরের বাসার খাটের নিচ থেকে সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করে। গ্রেফতার করে চোরকে।সিএমপির জনসংযোগ কর্মকর্তা শুক্রবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সোয়া চারটার দিকে খাতুনগঞ্জ চাঁন মিয়া গলির একটি দোকানের মালিক মো. ইউছুপ (৩৭) প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের ক্যাশবাক্সে তালা লাগিয়ে বাইরে যান। আনুমানিক ১৫ মিনিট পর পুনরায় দোকানে এসে দেখেন ক্যাশবাক্সের তালা ভাঙা। ক্যাশবাক্সে রাখা চার লাখ টাকা নেই। তিনি বুঝতে পারেন অজ্ঞাতনামা চোর তার দোকানের ক্যাশবাক্সের তালা ভেঙে টাকাগুলো চুরি করেছে। তৎক্ষণাৎ বিষয়টি তার মোবাইল নম্বর থেকে বিভিন্ন জনকে জানান। দোকান মালিক সমিতির লোকজনের সঙ্গে আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে শনাক্ত করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে মো. কাউছার (২৪) নামের ওই ব্যক্তি জানান, সে চুরির ঘটনার সঙ্গে জড়িত। তার দেওয়া তথ্যানুসারে কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ নবী মার্কেটের চতুর্থ তলায় মো. কাউছারের বাসার খাটের নিচ থেকে সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার, খাতুনগঞ্জে ক্যাশবাক্স ভেঙে চুরি

আপডেট সময় ০৭:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪