ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ৮৬০ বার পঠিত

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে নূর নাহার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

মৃত নূর নাহার চরণদ্বীপ ইউনিয়নের আবদুল কাদেরের স্ত্রী। তাদের সংসারে ৫ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক বলেন, বোয়ালখালীর চরণদ্বীপে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ। স্বামী আবদুল কাদেরকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে নিয়মিত মামলা নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় ০৬:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩