ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল

মহাষ্টমীর পূজায় অংশ নিতে ৩ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বোয়ালখালীর শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দিরের মণ্ডপে ঢল নামে সনাতন ধর্মাবলম্বীদের। অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা যান মণ্ডপে। দেবী সাজে কুমারী রূপী এই প্রতিমা পূজার মর্মবাণী সমাজে নারীর মর্যাদা আর সম্মান প্রতিষ্ঠা করা।

বিহিত পূজা আর ব্রতোপবাসের মধ্য দিয়ে সকালে শুরু হয় মহাষ্টমীর আচার অনুষ্ঠান। সকাল থেকেই ঢাক ঢোলের শব্দ, ফুল চন্দন আর আরতিতে মুখর হয়ে ওঠে শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দির।

মহাষ্টমীর প্রধান আকর্ষণ কুমারী পূজা শুরু হয় সকাল এগারোটায়। জীবন্ত কুমারী নারীকে দেবী কল্পনা করে আরাধনা করা হয় এ পূজায়। শ্রদ্ধা জানানো হয় নারীর শক্তি, স্থিতি আর লয়ের ক্ষমতাকে। শ্রী শ্রী জগদীশ্বরী কালি মন্দিরে এ বছর যাকে দেবী রূপে পূজা করা হয় তার নাম সেজুতি দে। ১১ বছরের এই কন্যার শাস্ত্রীয় নাম রূদ্রানী।

নারী শক্তিকে প্রণতি জানিয়ে এ পূজা, তাই সকাল থেকে মণ্ডপে ছিল নারীদের ব্যাপক সমাগম। ভক্তরা বলছেন, নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর বারতাই এ পূজার মাহাত্ম্য।

কুমারী পূজা শেষে অঞ্জলি নেন ভক্তরা। এরপর সন্ধ্যায় হয় সন্ধিপূজার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার মহানবমী। আর তারপরই আবারো সপরিবারে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল

আপডেট সময় ০১:১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২