ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন
ই-পেপার দেখুন

এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বোয়ালখালীতে ছাত্র শিবিরের দোয়া মাহফিল

বোয়ালখালীতে ইসলামী ছাত্র শিবির হাজী মো.নুরুল হক ডিগ্রী কলেজ শাখার উদ্যােগে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ জুন) সকাল ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে ইসলামী ছাত্র শিবির কলেজ শাখার সভাপতি কোরবান আলী পাভেলের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ নূর হাবিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ছাত্রনেতা আবদুর রহিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মো. আবু নাছের। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হল সভাপতি আবরার ফারাবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির বোয়ালখালী দক্ষিণ থানা শাখার সভাপতি আবদুর রহিম। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের নির্বাচন সচিব জাহাঙ্গীর আলমসহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ।

মাহফিলে পরীক্ষার্থীদের সার্বিক সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর উলামা বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা মিয়া মো. হোসেন শরীফ।

মাহফিলে বক্তারা বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিক ও আদর্শিক শিক্ষায় নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। এইচএসসি জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ সফলভাবে অতিক্রম করে দেশ ও দশের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।”

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন

এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বোয়ালখালীতে ছাত্র শিবিরের দোয়া মাহফিল

আপডেট সময় ১১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫