ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের
ই-পেপার দেখুন

পাচঁলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জরুরী ভিত্তিতে চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিয়োগ দেওয়া হবে – এরকম একটি বিজ্ঞপ্তি প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা-পরিচালক এ বিজ্ঞপ্তি ভুয়া বলে আজকের সংবাদকে নিশ্চিত করেছেন। এদিকে নিয়োগের এমন বিজ্ঞপ্তিতে অনেকে বিভ্রান্তির স্বীকার হয়েছেন।

মহা-পরিচালক আরো জানান পাসপোর্ট অফিসের নিয়োগ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে সরকারি নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে। যেখানে নিয়োগের যাবতীয় তথ্যসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার নাম ও স্বাক্ষর থাকবে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারটি তৈরি করা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। ব্যবহার করা হয়েছে মোবাইলের ফ্রন্ট। উল্লেখ করা হয়েছে ‌‘হেল্প ডেস্ক/ তথ্য প্রদান, পুরুষ কাউন্টার, মহিলা কাউন্টার, স্পেশাল কাউন্টারে নারী ও পুরুষ নিয়োগ দেওয়া হবে’। সেখানে বেতন ও পদসংখ্যা নির্ধারিত নয়, [email protected]—এই মেইল আইডির মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এটি পাসপোর্ট অফিসের কোনও আইডি না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের সঙ্গে মেসেজ দিয়ে যোগাযোগ করা হবে, তারা আবেদনপত্রের টাকা পরিশোধ করবেন।

আঞ্চলিক পাসপোর্ট অফিস জানিয়েছে, ‘নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি সম্পূর্ণ ভুয়া। আমাদের অফিসের নিয়োগ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। এভাবে পোস্টার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার অনুরোধ রইল।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১

পাচঁলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় ০৯:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২