ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

কাবুলে সামরিক বিমান পাঠাচ্ছে জার্মানি

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১৪৪৭ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

আফগানিস্তানে প্যারাট্রুপার সমেত সামরিক বিমান পাঠাচ্ছে জার্মানি। কাবুল থেকে দূতাবাস কর্মী ও আফগান সহায়তাকারীদের সরিয়ে নিতেই পাঠানো হচ্ছে বিমানটি।

রোববার জার্মান সংবাদমাধ্যম বিল্ড এম সোনটাগে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। কোনো প্রকার সূত্রের উল্লেখ না করে ওই প্রতিবেদনে জানানো হয়, ৩০ জন প্যারাট্রুপারসহ এ ফোর হান্ড্রেড এম সামরিক পরিবহন বিমানে
করে আফগানিস্তান থেকে দূতাবাস কর্মী ও আফগান সহকারীদের বের করে নেবে জার্মানি। কাবুল থেকে প্রাথমিকভাবে উজবেকিস্তানের তাশখন্দের মতো কাছাকাছি সামরিক ঘাঁটিতে তাদের নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন এই প্রত্যাহারের মিশন জরুরিভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তবে এর বেশি কিছু জানাতে তিনি অস্বীকার করেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোট আফগানিস্তানে আগ্রাসন শুরু করলে জোটভুক্ত দেশ হিসেবে জার্মানির সৈন্যরাও আফগানিস্তানে আসে। গত বছর কাতারের দোহায় তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে জুনে সব সৈন্য সরিয়ে নেয় জার্মানি।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাবুলে সামরিক বিমান পাঠাচ্ছে জার্মানি

আপডেট সময় ০৭:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১