ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

সৌদি আরবই এখন স্থায়ী ঠিকানা : ক্রিস্টিয়ানো রোনালদো

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭৩০ বার পঠিত

সৌদি আরব এখন শুধুই পেশাগত গন্তব্য নয়—এবার স্থায়ী আবাস হিসেবেও দেশটিকে বেছে নিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, পরিবারসহ তিনি জীবনের বাকি সময়টুকু সৌদি আরবেই কাটাতে চান।

আল নাসর ফুটবল ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত একটি অফিসিয়াল ভিডিও বার্তায় তিনি এমন বক্তব্য প্রদান করেন । এটি মূলত একটি প্রোমোশনাল ভিডিও যেখানে রোনালদো সৌদি আরবে বসবাসের অভিজ্ঞতা, পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

রোনালদোর এই বক্তব্যের ভিডিওটি প্রথম প্রকাশ পায় তার ক্লাব Al Nassr-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পরে এটি প্রতিবেদন আকারে TNN English, Times of India, Gulf News,The Saudi Expats, সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন আকারে প্রকাশ করে।

ভিডিওটিতে রোনালদো বলেন: “সৌদি আরব একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ। আমি ও আমার পরিবার এখানে নিজেদের ঘরের মতো অনুভব করি। এখানেই আমরা আমাদের জীবন গড়ে তুলতে চাই।”
“আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পক্ষে থাকে। এখানকার আতিথেয়তা ও পরিবেশ আমাদের মুগ্ধ করেছে।”

আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে, যা এই বক্তব্যকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।

রোনালদোর এই ঘোষণাকে সৌদি আরবের জন্য কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। শুধু ফুটবল নয়—সামগ্রিকভাবে সৌদি সংস্কৃতি ও বৈশ্বিক অবস্থানকে ইতিবাচকভাবে তুলে ধরতে এই বার্তা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

সৌদি আরবই এখন স্থায়ী ঠিকানা : ক্রিস্টিয়ানো রোনালদো

আপডেট সময় ১০:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫