ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

মোটর সাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু  

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ভ্যান চালক মো. লোকমান হোসেন (৪২) মারা গেছেন।  ২৮ জুন, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  নিহত লোকমান উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খাঁন বাহাদুর পাড়ার চৌকিদার বাড়ীর আবদুস সাত্তারের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া বুড়া মসজিদ সড়কের গ্রামীন ব্যাংকের সামনে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন লোকমান। এ সময় দ্রুত গতির একটি মোটর সাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম বলেন,  নিহত লোকমানের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।   বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, মোটর সাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

মোটর সাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু  

আপডেট সময় ০১:২৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২