ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন
ই-পেপার দেখুন

মসিকের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১২৬৩ বার পঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ সকাল সড়ে ১০ টার দিকে নগর ভবন প্রাঙ্গণে ১১ থেকে ১৪ ডিসেম্বর ব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র।
এ কার্যক্রমের আওতায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে ১ টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জনান, চারদিন ব্যাপী এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের ৬০২ জন টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৩০১ টি বুথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ইতোপূর্বে পরিচালিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রায় শতভাগ লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। সকলের সহযোগিতায় এ ক্যম্পেইনও সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন

মসিকের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় ০৬:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১