ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৪জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শূন্য পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ প্রার্থী। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত এ মনোনয়নপত্র জমা নেয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৪জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন- কাজী আয়েশা ফারজানা,এসএম মিজানুর রহমান, রেজাউল করিম ও মো.জাহাঙ্গীর আলম।’
তিনি জানান, ‘জমাকৃত মনোনয়নপত্র ২০ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাই করা হবে।’ ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয়ে কেউই মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন জানান।
বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। এ পদে ২০১৯ সালের ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিস থেকে ও ৩জন প্রার্থী জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী পৌরসভার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জমা দিয়েছেন কাজী আয়েশা ফারজানা ও এস এম মিজানুর রহমান।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৪জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

আপডেট সময় ০৩:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩