ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিমকে  বিদায় দিলেন সাংসদ 

চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিমকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

১০ জুন, শুক্রবার বিকেলে বোয়ালখালী থানার অডিটোরিয়ামে ওসির বদলি জনিত বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগে সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, কাজল দে ও শফিউল আজম শেফু।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোছলেম উদ্দিন বিদায়ী ওসি আবদুল করিমের ভূয়সী প্রশংসা করে বলেন, উপজেলায় মাদক নির্মূল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করেছেন ওসি মো. আবদুল করিম। তার আমলে অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন তিনি। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কর্মস্থলে দেশ ও দশের জন্য কাজ করবেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিদায়ী ওসির দীর্ঘায়ু কামনা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিমকে  বিদায় দিলেন সাংসদ 

আপডেট সময় ০৮:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২