ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে মাদ্রাসার ছাত্র মাশফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:১৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ৯৪২ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে হেফজখানার ছাত্র খুনের রহস্য উদঘাটন এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।

বুধবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলা চত্বরে মানববন্ধন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, এস এম কাজেম, সাদ্দাম মেম্বার, হাবিব মিয়াজী,সাজু খাঁন,আসাদ তালুকদার, আবদুল হামিদ রাসেল, নিজাম উদ্দিন, দিদারুল ইসলাম নোটন, ফজলুল রহমান খান, ইমতিয়াজ উদ্দীন মুন্না প্রমূখ।

এসময় বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার নিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণকারীরা নৃশংস ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তম‍ূলক শাস্তি দাবি করেন।

এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মানুষ কতটা অমানুষ হলে নির্মম অত্যাচার করে নিষ্পাপ শিশু মাশফিকে হত্যা করতে পারে। সরকার এবং আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের কাছে দাবি রাখছি, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য।

প্রসঙ্গত, গত শনিবার ৫ই মার্চ চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহসুফী অছিয়র রহমান (ক.) মাদ্রাসার ছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। হেফজখানার স্টোর রুম থেকে কম্বল মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়। এরপর শনিবার রাতে নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এঘটনায় তিন শিক্ষককে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

বোয়ালখালীতে মাদ্রাসার ছাত্র মাশফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:১৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২