ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

বোয়ালখালী থানার তদন্ত কর্মকর্তার ইন্তেকাল

চট্টগ্রামের বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান(৪২) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের সামাদ খানের ছেলে।

জানা যায়, গত রোববার (২৮ ডিসেম্বর) তিনি কর্মস্থল বোয়ালখালী থানা থেকে তিন দিনের নৈমিত্তিক ছুটিতে গ্রামের বাড়িতে যান। সেখানে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন এবং সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নৈমিত্তিক ছুটিতে বাড়িতে যাওয়ার পর স্ট্রোকজনিত কারণে তিনি নিজ গ্রামেই মারা যান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর খাইরুল ইসলাম খান বোয়ালখালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রায় এক বছর তিন মাস দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লোহাগাড়া থানায় পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পদে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

বোয়ালখালী থানার তদন্ত কর্মকর্তার ইন্তেকাল

আপডেট সময় ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫