ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে তিন দোকানের তালা ভেঙে মোবাইল ও কম্বল চুরি

চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলা সদরের মীরপাড়া রোডে হাজী হামিদুল হক মার্কেটের নিচতলায় তিনটি দোকানের তালা ভেঙে মোবাইল ফোন, জুডিসিয়ার স্টাম্প ও কম্বল চুরির ঘটনা ঘটেছে। শনিবার(৩ জানুয়ারি)  ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলো— খাজা কম্পিউটার অ্যান্ড মোবাইল, কর্ণফুলী শালকর ও ডিপি হেয়ার কাট সেলুন।
‘খাজা কম্পিউটার অ্যান্ড মোবাইল’-এর মালিক ইকবাল হোসাইন আরজু জানান, দোকান থেকে ৮টি মোবাইল ফোন ও কিছু জুডিসিয়ার স্টাম্প চুরি হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে ভোর ৪টা ২৫ মিনিটে এক যুবককে পেছন দিক দিয়ে প্রবেশ করতে দেখা গেছে।
কর্ণফুলী শালকরের স্বত্বাধিকারী রঞ্জিত দাশ বলেন, গ্রাহকের ধোয়ার জন্য দেওয়া দুটি কম্বল নিয়ে গেছে চোর। যার বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা।
এদিকে ডিপি হেয়ার কাট সেলুন-এ ঢুকে মূল্যবান মালামাল না পেয়ে ভেতরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় চোরেরা।
ভুক্তভোগীরা জানান, ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

বোয়ালখালীতে তিন দোকানের তালা ভেঙে মোবাইল ও কম্বল চুরি

আপডেট সময় ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬