ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

প্রাইভেট চেম্বারে যৌন পীড়নের অভিযোগে বোয়ালখালীতে চিকিৎসকের বিরুদ্ধে নারীর মামলা

চট্টগ্রাম বোয়ালখালীতে একটি বেসরকারি ক্লিনিকের প্রাইভেট চেম্বারে যৌন পীড়নের অভিযোগে ডা. মো.নাসিম উদ্দীন(৪০) নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় এ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত চিকিৎসক ডা.নাসিম উদ্দিন (বিএমডিসি রেজি নং এ-৭৪৩৯২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাত ৮টার দিকে পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার বোয়ালখালী জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে অভিযুক্ত চিকিৎসকের কাছে ওই নারী তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে যান। এ সময় শ্বশুরকে চেকআপ করে চিকিৎসক ডা.নাসিম উদ্দিন চেম্বারের বাইরে যেতে বলেন এবং ওই নারীকে ওষুধ বুঝিয়ে দেবেন বলে চেম্বারের অবস্থান করতে বলেন। এরপর ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকেন। এর একপর্যায়ে ওই নারীর গায়ে হাত বুলিয়ে শ্লীলতাহানি করেন।

ওই নারী জানান, এঘটনায় তাৎক্ষণিক চেম্বার থেকে বের চলে আসেন। বিষয়টি মানসম্মানের কথা ভেবে কাউকে বলেননি। গত ২২ ডিসেম্বর তার ননদকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তখন এ ঘটনার কথা বলেন। এরপর পরিবারের পরামর্শে এ বিষয়ে মামলা দায়ের করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

প্রাইভেট চেম্বারে যৌন পীড়নের অভিযোগে বোয়ালখালীতে চিকিৎসকের বিরুদ্ধে নারীর মামলা

আপডেট সময় ০১:০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫