ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা
ই-পেপার দেখুন

নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে- ইয়াছিন চৌধুরী লিটন

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, “স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রে উত্তরণের জন্য প্রয়োজন নির্বাচন। সে নির্বাচন বিলম্বিত হওয়া মানে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেওয়া।”

বুধবার (২৩ জুলাই) বিকেলে বোয়ালখালীতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তার কামাল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকারে নানা ধরণের দুর্বলতা দেখা যাচ্ছে। সমাজের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি দেখা যাচ্ছে, অর্থনৈতিক অবস্থাও জটিল হচ্ছে। নির্বাচন না হলে এসব সমস্যা বাড়তেই থাকবে।”

পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে বোয়ালখালী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. বখতিয়ার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. ইসহাক চৌধুরী।

উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার এস এম তারেক, আবদুল করিম, শেখ মনির উদ্দিন, এম কপিল উদ্দিন, আরিফ চৌধুরী ছোটন, হাসান চৌধুরী, নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি ইসমাইল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন টিটু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আবসার আশিক, পৌর যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদ, যুগ্ম আহবায়ক এস,এম নয়ন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদুল আলম চৌধুরী রাসেদ, নজরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন, ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী, জেলা ছাত্রদলের সদস্য শাহাদাৎ হোসাইন জিকো, ছাত্রদল নেতা আরমান আলম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন প্রমুখ।

সভায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আকতার কামাল চৌধুরীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা

নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে- ইয়াছিন চৌধুরী লিটন

আপডেট সময় ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫