ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

চাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক কমল

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১০৭০ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের সেদ্ধ ও আতপ চাল ১০ শতাংশ শুল্কে আমদানি করা যাবে। এর আগে এসব চাল আমদানিতে শুল্ক ছিল ২৫ শতাংশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আমদানিকারকরা ১০ শতাংশ শুল্কে সেদ্ধ ও আতপ চাল আমদানি করতে পারবেন। আমদানির আগে প্রতিটি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে।

বাসমতি কিংবা সুগন্ধযুক্ত চাল আমদানি পূর্বনির্ধারিত অর্থাৎ ২৫ শতাংশ শুল্কেই আমদানি করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে চলতি বছরের শেষে আমন ধান ওঠার আগ পর্যন্ত সময়ে বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করতে চায় সরকার।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ভোক্তা ও কৃষকের স্বার্থরক্ষার জন্য সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।’

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

চাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক কমল

আপডেট সময় ০৬:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১