ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

চট্টগ্রামের বোয়ালখালীর ৭ ইউপিতে ৩১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০২:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১০৬৫ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১ জন চেয়ারম্যান প্রার্থী। ঘোষিত তফশীল অনুযায়ী আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো।

এদিন সকাল থেকে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, উপজেলার ৭ ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে ৩১জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল করেছেন শাকপুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মোনাফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দীন সোহেল, নুরুল ইসলাম, আবদুল মালেক ও মোহাম্মদ এমরান। সারোয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেলাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এস.এম মহিউদ্দীন ও এ.এস.এম ইউসুফ চৌধুরী। পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জসিম উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা বাবু দাশ, ছৈয়দ মো. মোদাচ্ছের ও এসএম জোবায়ের হাসান। চরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নুরুল আমিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়াইব রেযা, মো. মোস্তাফা কামাল ও রহমত আলী চৌধুরী।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোকারম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ, মো. ইকবাল ও মো. নাঈম উদ্দীন। আমুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল দে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অনুপম বড়ুয়া পারু ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনছুর আহাম্মদ বাবুল, স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান, মো. সায়েম, মো. মাহাবুবুল আলম সিদ্দিকী, মো. মোহরম আলী ও মো.মুরাদ হাসান।

ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আগামী ১২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৯ ডিসেম্বর। ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালীর ৭ ইউপিতে ৩১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় ০২:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১