ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ Logo বোয়ালখালীতে পোপাদিয়ায় চুরি ও মাদকবিরোধী সভা Logo বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গলা কাটা আবছারের বিরুদ্ধে থানায় জিডি Logo বোয়ালখালীতে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ Logo বোয়ালখালীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত
ই-পেপার দেখুন

গণমাধ্যম বিরোধী আইন সংশোধনের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৪:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ১০২৯ বার পঠিত

চট্টগ্রাম  প্রতিনিধি:- প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনে সাংবাদিকের অধিকার ক্ষুন্নকারী ধারা উপধারা বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকরা।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশ থেকে আইনটি সংশোধনের খসড়া প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ঘোষণা দেয়া হয়। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই সরকারের আমলে সাংবাদিকদের জীবন-মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে। করোনাকালীন সময়েও সরকার নানা ভাবে সহায়তা দিয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মি আইনে বিভিন্ন ধারা উপধারায় সাংবাদিকদের বিদ্যমান অধিকার ক্ষুন্ন করায় আইনটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও সমাবেশে দাবি করেন নেতৃবৃন্দ।
নুর মোহাম্মদ রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কামাল পারভেজ, প্রীতম দাস, এস এম পিন্টু, লায়ন আবু ছালেহ, মাহবুল আলম, রিয়াজুর রহমান রিয়াজসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন প্রস্তাবিত গণমাধ্যম আইনে যেসব সুবিধার কথা বলা হচ্ছে এসব সুবিধা বিদ্যমান আইনেও রয়েছে। বরং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান শ্রম আইন থেকে অনেক সুবিধা কমিয়ে দেয়া হয়েছে। এমনকি সংবিধানের ৩৯অনুচ্ছেদের পরিপন্থী ধারাও উক্ত আইনে সংযুক্ত করা হয়েছে।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ আইনটি সংশোধন করে সাংবাদিক বান্ধব আইন হিসাবে সংসদ অধিবেশনে উপস্থাপনের মাধ্যমে পাশ করানোর দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম হাবিব রেজা, রাজিব সেন প্রিন্স, মোহাম্মদ আলী, অলমগীর নুর, আব্দুল মতিন চৌধুরী রিপন, শেখ আলাউদ্দীন, আনিসুর রহমান, কমল চক্রবর্ত্তী, নজরুল ইসলাম, আবু হেনা খোকন, সুমন কুমার চৌধুরী, সেলিম চৌধুরী, সবুজ অরণ্য, তানভীর আহম্মেদ, মোহাম্মদ মেজবাহ উদ্দীন, রাজিব মজুমদার, এম আর আমিন, শিব্বির আহমদ ওসমান, মুজিব উল্লাহ তুষার, মোহাম্মদ জুবায়ের, মোস্তফা জাহেদ, এম আতিক উল্লাহ, রুমেন চৌধুরী, মোহাম্মদ মুন্না, ফারহান সিদ্দিক,এনামুল হক লিটন, শাহেনা আকতার, এম কে মনির, বাবলা মিয়া প্রমুখ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

গণমাধ্যম বিরোধী আইন সংশোধনের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৪:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২