ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ই-পেপার দেখুন

১ সেপ্টেম্বর থেকে সারা দেশে একই দামে ইন্টারনেট

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১১২১ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ইন্টারনেট সেবা ‘এক দেশ এক রেট’ চালু হবে। পুরো দেশে একই দামে ব্রডব্যান্ডের ইন্টারনেট পাওয়া যাবে। শহর গ্রাম সব জায়গায়ই এক রেট নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বিটিআরসির উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে এ সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আজকের দিনটা আমাদের স্মরণীয় একটি দিন। দশ বছর আগে ‘এক দেশ এক রেট’ এর জন্য রাস্তায় নেমেছিলাম। আজকের দিনটিতে তা সফল হলো। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি অন্যতম একটি মাইলফলক। ডিজিটাল কানেকটিভিটির জন্য ইন্টারনেট সহজলভ্য করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা, ১০ এমবিপিএসের মূল্য ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১২০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। রাজধানী, শহর অথবা গ্রাম, সব স্থানের জন্য একই হারে একই দামে এ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যকর হবে বলে বিটিআরসি থেকে জানানো হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার

১ সেপ্টেম্বর থেকে সারা দেশে একই দামে ইন্টারনেট

আপডেট সময় ১০:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১